Web Analytics

নিষিদ্ধ ছাত্রলীগের দেশব্যাপী সন্ত্রাসী তৎপরতার প্রতিবাদে রংপুর মহানগর যুবদল ও ছাত্রদল মধ্যরাতে মোটরসাইকেল শোডাউন করেছে। সোমবার, ৯ নভেম্বর দিবাগত রাত সাড়ে ১২টায় নগরীর প্রেসক্লাবের সামনে থেকে মহানগর ছাত্রদলের শতাধিক নেতাকর্মী এই কর্মসূচি শুরু করেন।

শোডাউনটি পায়রা চত্বর, জুলাই চত্বর, কাচারি বাজার চেকপোস্ট, টার্মিনাল, দর্শনা মডার্ন মোড় ও পার্কের মোড় ঘুরে শহীদ আবু সাঈদ চত্বরে শেষ হয়। অংশগ্রহণকারীরা নিষিদ্ধ ছাত্রলীগের বিরুদ্ধে হুঁশিয়ারি, গ্রেপ্তার এবং সন্ত্রাসবিরোধী বিভিন্ন স্লোগান দেন।

কর্মসূচিতে মহানগর ছাত্রদলের আহ্বায়ক ইমরান খান সুজন, সদস্যসচিব রবিউল ইসলাম রবিসহ ছাত্রদল ও যুবদলের নেতারা অংশ নেন। সিটি বাজারসহ গুরুত্বপূর্ণ এলাকায় যুবদল নেতাকর্মীরাও অবস্থান নেন। নেতারা জানান, তারা সারা রাত নগরীর রাজপথ পাহারা দেবেন এবং নৈরাজ্যের চেষ্টা প্রতিহত করবেন। এদিকে বিএনসিসি মোড়ে একটি ককটেল বিস্ফোরণ ঘটে; মিঠাপুকুরের ওভারব্রিজের নিচ থেকে স্থানীয়রা পাঁচটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করেন।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।