Web Analytics

২০০৬ সালের ২৮ অক্টোবরের হত্যাকাণ্ডে জড়িতদের অবিলম্বে বিচারের দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর চরফ্যাশন উপজেলা শাখা বুধবার বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। বিকেল ৪টায় চরফ্যাশন কেন্দ্রীয় খাসমহল মসজিদের সামনে থেকে মিছিল শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে জামায়াত কার্যালয়ের সামনে সমাবেশে শেষ হয়।

সমাবেশে প্রধান অতিথি ছিলেন ভোলা জেলা জামায়াতের সেক্রেটারি কাজী মাওলানা হারুন অর রশিদ এবং সভাপতিত্ব করেন চরফ্যাশন উপজেলা আমির অধ্যক্ষ মীর শরীফ হোসেন। হারুন অর রশিদ অভিযোগ করেন, ওই দিনের হামলায় জামায়াত-শিবিরের ছয় নেতা-কর্মী নিহত হন। তিনি শেখ হাসিনাসহ অভিযোগপত্রে থাকা সব আসামির বিশেষ ট্রাইব্যুনালে বিচার দাবি করেন।

সমাবেশের বক্তারা সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা এবং বিশেষ ট্রাইব্যুনালের মাধ্যমে বিচারপ্রক্রিয়া সম্পন্নের দাবি জানান। তারা জুলাই সনদ বাস্তবায়ন, গণভোটে জনগণের দেওয়া রায় কার্যকর এবং বাতিল অধ্যাদেশ পুনরায় পাসের দাবিও তোলেন। সংগঠনের সেক্রেটারি মাওলানা আবুল কাশেমের সঞ্চালনায় স্থানীয় জামায়াত, যুব বিভাগ ও ছাত্রশিবিরের প্রতিনিধিরা বক্তব্য দেন।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।