Web Analytics

গঙ্গার পানির হিস্যা, ফারাক্কা বাঁধের দীর্ঘমেয়াদি প্রভাব এবং বাংলাদেশের স্বার্থে ভবিষ্যৎ চুক্তির রূপরেখা নিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আমার দেশ পাঠকমেলার উদ্যোগে একটি বিশ্লেষণধর্মী পাঠচক্র অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের সদস্য ও শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজিত এ অনুষ্ঠান দুটি মূল পর্বে পরিচালিত হয় এবং উন্মুক্ত প্রশ্নোত্তর ও মতামত বিনিময়ের মাধ্যমে শেষ হয়।

প্রথম পর্বে ফারাক্কা বাঁধ-পরবর্তী গঙ্গা চুক্তি, এর জটিল সমীকরণ এবং বাংলাদেশের রাজনৈতিক ও অর্থনৈতিক প্রভাব নিয়ে আলোচনা হয়। বক্তারা বলেন, বাঁধ নির্মাণের পর বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের নদীগুলোর নাব্য কমেছে, লবণাক্ততা বেড়েছে এবং কৃষি ও জীববৈচিত্র্যে অপূরণীয় ক্ষতি হয়েছে। তারা ১৯৯৬ সালের গঙ্গা পানিবণ্টন চুক্তির বিভিন্ন ধারা ও বাস্তবায়নের জটিলতাও বিশ্লেষণ করেন।

বক্তাদের মতে, নতুন চুক্তিতে আন্তর্জাতিক নদী আইন অনুযায়ী বাংলাদেশের ন্যায্য পানির অধিকার, শুকনো মৌসুমে ন্যূনতম প্রবাহের আইনি নিশ্চয়তা এবং পরিবেশগত ভারসাম্যকে অগ্রাধিকার দিতে হবে। প্রয়োজন হলে আন্তর্জাতিক ফোরাম ও আঞ্চলিক সহযোগিতার মাধ্যমে ন্যায্য হিস্যা আদায়ের কৌশলের ওপরও জোর দেওয়া হয়। আয়োজকরা ভবিষ্যতে সমসাময়িক গুরুত্বপূর্ণ বিষয়ে এমন আলোচনা চালিয়ে যাওয়ার প্রত্যয় জানান।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।