Web Analytics

২০২৬ সালের প্রথম ছয় মাসে ব্র্যাক ব্যাংকের ব্রাঞ্চ ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক কারেন্ট অ্যাকাউন্ট সেভিংস অ্যাকাউন্ট বা কাসা ডিপোজিটে ৫ হাজার কোটি টাকার প্রবৃদ্ধি অর্জন করেছে। ব্যাংকটি বলেছে, এই সাফল্য তাদের প্রতি গ্রাহকদের ক্রমবর্ধমান আস্থা এবং ডিস্ট্রিবিউশন নেটওয়ার্কের সক্ষমতার প্রতিফলন।

সাম্প্রতিক বছরগুলোতে ব্র্যাক ব্যাংক ডিপোজিট প্রবৃদ্ধির ধারা বজায় রেখেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। রিলেশনশিপভিত্তিক ব্যাংকিং ও গ্রাহককেন্দ্রিক সেবার মাধ্যমে টেকসইভাবে ব্যবসা সম্প্রসারণের ধারাবাহিকতায় এই মাইলফলক এসেছে। এই অর্জনে ব্রাঞ্চ ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

সাফল্য উদ্‌যাপনে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যাংকটির ম্যানেজিং ডিরেক্টর ও সিইও তারেক রেফাত উল্লাহ খান, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ও ব্রাঞ্চ ডিস্ট্রিবিউশন নেটওয়ার্কপ্রধান শেখ মোহাম্মদ আশফাকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। তারেক রেফাত উল্লাহ খান বলেন, গ্রাহকদের আস্থা ও নেটওয়ার্কের নিবেদিত প্রচেষ্টা এ অর্জনের ভিত্তি। তিনি উন্নত ব্যাংকিং অভিজ্ঞতার মাধ্যমে গ্রাহকসম্পর্ক আরও সুদৃঢ় এবং প্রবৃদ্ধির ধারা অব্যাহত রাখার অঙ্গীকার করেন।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।