Web Analytics

দক্ষিণ আমেরিকার চিলি উপকূল থেকে প্রায় ২ হাজার ৩০০ মাইল পশ্চিমে অবস্থিত ত্রিভুজাকৃতির আগ্নেয় শিলা দিয়ে গঠিত ইস্টার দ্বীপ পৃথিবীর অন্যতম রহস্যময় স্থান। প্রায় ৬৪ বর্গমাইল আয়তনের এই দ্বীপে সমুদ্রের দিকে মুখ করে দাঁড়িয়ে আছে অসংখ্য বিশাল পাথরের মূর্তি। প্রশান্ত মহাসাগরে ভাসতে ভাসতে একদল ওলন্দাজ অভিযাত্রী প্রথম দ্বীপটি আবিষ্কার করে। দ্বীপবাসীরা এসব মূর্তিকে দেবতা হিসেবে পূজা করলেও কারা এগুলো নির্মাণ করেছে, সে বিষয়ে তারা কিছুই জানত না।

পরবর্তীতে ইস্টার দ্বীপ নিয়ে ব্যাপক গবেষণা শুরু হয়। গবেষক থর হেয়ারডাল জানান, খ্রিষ্টাব্দ ৩৮০ সালে পেরু থেকে আগত মানুষ দ্বীপে বসতি স্থাপন করে এবং পরবর্তীতে ১২৮০ সালে অন্য এক জাতিগোষ্ঠী এসে বিশাল মূর্তিগুলো নির্মাণ করে। ১৬৮০ সালে এশিয়া থেকে আগত পলিনেশীয়রা দ্বীপটি দখল করলে মূর্তি নির্মাণের প্রচলন বন্ধ হয়ে যায়। মূর্তিগুলোর উচ্চতা তিন থেকে ৩৬ ফুট এবং গড় ওজন প্রায় ২০ টন।

বর্তমানে ইস্টার দ্বীপ জাতিসংঘের ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে স্বীকৃত এবং এর রহস্য উদঘাটনে গবেষণা অব্যাহত রয়েছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।