Web Analytics

ইসলামিক আলোচক ড. মিজানুর রহমান আজহারীর তাফসির মাহফিলকে কেন্দ্র করে পকেটমারের প্রস্তুতির অভিযোগে ৬৫ নারীকে আটক করেছে রাজশাহী মহানগর পুলিশের গোয়েন্দা শাখা। শনিবার রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে মাহফিলস্থলে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র ও গোয়েন্দা শাখার উপপুলিশ কমিশনার মো. গাজিউর রহমান আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। তাঁর ভাষ্য অনুযায়ী, আটক নারীরা দেশের বিভিন্ন স্থান থেকে রাজশাহীতে এসেছিলেন। মাহফিলে আসা মানুষের পকেটমারাই ছিল তাদের উদ্দেশ্য বলে পুলিশ জানিয়েছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযানটি পরিচালনা করা হয়।

ওলামা-মাশায়েখ পরিষদের আয়োজনে ঐতিহাসিক মাদ্রাসা মাঠে তাফসির মাহফিল অনুষ্ঠিত হয়, যেখানে প্রধান বক্তা হিসেবে বয়ান করার কথা ড. মিজানুর রহমান আজহারীর। মাহফিলে সভাপতিত্ব করার কথা রাজশাহী মহানগর জামায়াতে ইসলামীর আমির ডা. মোহাম্মদ জাহাঙ্গীরের। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। আয়োজকদের ধারণা, বিভিন্ন জেলা থেকে কয়েক লাখ ধর্মপ্রাণ মানুষের সমাগম হতে পারে; এ কারণে অপরাধ প্রতিরোধে সতর্ক রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।