Web Analytics

রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংক পিএলসি গ্রাহকদের জন্য চেকবিহীন নগদ টাকা উত্তোলন সেবা চালু করেছে। রূপালী ই-ব্যাংক অ্যাপ ব্যবহার করে গ্রাহকরা ব্যাংকের যেকোনো শাখা থেকে কোনো ধরনের চার্জ ছাড়াই মাত্র ২ মিনিটে নগদ টাকা তুলতে পারবেন। বৃহস্পতিবার রাজধানীর দিলকুশায় ব্যাংকের প্রধান কার্যালয়ে ব্যবস্থাপনা পরিচালক কাজী মো. ওয়াহিদুল ইসলাম এ সেবার উদ্বোধন করেন।

সেবাটি ব্যবহার করতে গ্রাহককে সংশ্লিষ্ট শাখায় প্রদর্শিত কিউআর কোড স্ক্যান করতে হবে। এরপর রূপালী ই-ব্যাংক অ্যাপের ‘Cash By QR’ ফিচার ব্যবহার করে শাখার ক্যাশ কাউন্টারে উত্তোলনের পরিমাণ এবং অ্যাপ্রুভাল কোড প্রদান করলে নগদ টাকা পাওয়া যাবে।

উদ্বোধনী অনুষ্ঠানে ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক তাহমিনা আখতার ও মো. হারুনুর রশীদ উপস্থিত ছিলেন। এছাড়া মহাব্যবস্থাপক মোহাম্মদ শাহজাহান চৌধুরী, মো. ইসমাইল হোসেন শেখ, সালামুন নেছা ও মো. মইন উদ্দিন মাসুদসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা অনুষ্ঠানে অংশ নেন।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।