Web Analytics

ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) অবসরপ্রাপ্ত কমান্ডার মোহাম্মদ বাকের জোলকাদরকে ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের নতুন সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। ২৪ মার্চ ২০২৬ তারিখে প্রেসিডেন্ট কার্যালয়ের যোগাযোগ উপ-প্রধান সাইয়েদ মেহদি তাবাতাবাই সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে পোস্টের মাধ্যমে এই ঘোষণা দেন। প্রেস টিভির প্রতিবেদনে বলা হয়েছে, প্রেসিডেন্টের আদেশে এবং সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ সাইয়েদ মোজতাবা খামেনির অনুমোদনে এই নিয়োগ সম্পন্ন হয়।

জোলকাদর নিহত আলী লারিজানির স্থলাভিষিক্ত হয়েছেন, যিনি গত সপ্তাহে ইসরাইলি-আমেরিকান হামলায় নিহত হন। লারিজানি ২০২৫ সালের আগস্ট থেকে জাতীয় নিরাপত্তা পরিষদের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছিলেন। জোলকাদর ইরানের রাজনৈতিক ও নিরাপত্তা কাঠামোর গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব, যিনি বিচার বিভাগে কৌশলগত, সামাজিক-নিরাপত্তা ও অপরাধ প্রতিরোধ সংক্রান্ত দায়িত্বে ছিলেন।

এর আগে তিনি সর্বোচ্চ পরামর্শ পরিষদের সচিব এবং সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদের আমলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নিরাপত্তাবিষয়ক উপমন্ত্রী ছিলেন। তেহরান বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক জোলকাদরের বিরুদ্ধে ইরানের পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচিতে সংশ্লিষ্টতার কারণে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা রয়েছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।