Web Analytics

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার গোয়ালপাড়া গ্রামের ১০ বছরের স্কুলছাত্রী মরিয়মকে ধর্ষণ ও হত্যার দায়ে আবুল হোসেন ওরফে ফটিককে মৃত্যুদণ্ড ও দুই লাখ টাকা জরিমানা করেছেন আদালত। সোমবার চুয়াডাঙ্গা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. মোক্তাগীর আলম আসামির উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন।

আদালত ও মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২৩ সালের ২১ ডিসেম্বর মরিয়ম কয়েকজন শিশুকে নিয়ে মাঠে শাক তুলতে যায়। আসামি শাক তুলে দেওয়ার কথা বলে তাকে ভুট্টাখেতে নিয়ে গিয়ে ধর্ষণ শেষে হত্যা করে। তদন্ত শেষে পুলিশ পার্শ্ববর্তী গয়েশপুর গ্রামের আবুল হোসেনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে। পরে আসামি আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়।

রাষ্ট্রপক্ষের পিপি এমএম শাহজাহান মুকুল জানান, ৩১ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আদালত রায় ঘোষণা করে। বাদী ও রাষ্ট্রপক্ষ রায়ে সন্তুষ্টি প্রকাশ করেছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।