Web Analytics

রাজধানীর শ্যামপুর ও মুগদা এলাকায় সোমবার (১৫ ফেব্রুয়ারি) রাতে পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। পুলিশ জানায়, শ্যামপুরের পোস্তগোলা ব্রিজের পাশে রাস্তা পারাপারের সময় অজ্ঞাত একটি ট্রাকের ধাক্কায় গুরুতর আহত হন আব্দুর রহিম (৪৬)। পথচারীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় রাত পৌনে ৩টার দিকে তার মৃত্যু হয়। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে পাঠানো হয়।

অন্যদিকে, একই দিন সন্ধ্যা সোয়া ৬টার দিকে মুগদা হাসপাতালের সামনে স্টাফ বাসের ধাক্কায় নিহত হন গার্মেন্টস কর্মী নয়ন মনি (৪৬)। তার স্বামী জানান, কর্মস্থলের বাস থেকে নেমে রাস্তা পার হওয়ার সময় একই বাসের ধাক্কায় তিনি আহত হন। পরে মুগদা হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় এবং বাসসহ চালককে আটক করে।

নিহত আব্দুর রহিম সিরাজগঞ্জের ও নয়ন মনি শরিয়তপুরের বাসিন্দা ছিলেন। ময়নাতদন্ত শেষে স্বজনরা মরদেহ গ্রহণ করেছেন।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।