Web Analytics

গাজা উপত্যকাজুড়ে সোমবার ইসরাইলি হামলায় এক ফিলিস্তিনি নিহত এবং আরও তিনজন আহত হয়েছেন বলে স্থানীয় ও চিকিৎসা সূত্র জানিয়েছে। আনাদোলুর বরাতে প্রকাশিত তথ্যে বলা হয়, ২০২৫ সালের অক্টোবর থেকে কার্যকর যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে এসব হামলা চালানো হয়েছে। গাজা সিটির পশ্চিমাঞ্চলের শেখ রাদওয়ান এলাকায় বেসামরিক মানুষের একটি জমায়েত লক্ষ্য করে ড্রোন হামলায় একজন নিহত ও দুজন আহত হন।

দক্ষিণ গাজার খান ইউনিস শহরের দক্ষিণ-পশ্চিমে নাহর আল-বারেদ শিবির এলাকায় বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের তাঁবু লক্ষ্য করে গুলি চালানো হলে আরও একজন মাঝারি মাত্রায় আহত হন। স্থানীয় সূত্রের ভাষ্য অনুযায়ী, খান ইউনিসের দক্ষিণ ও পূর্বাঞ্চলে বাস্তুচ্যুত মানুষের আশ্রয় নেওয়া তাঁবু লক্ষ্য করে ইসরাইলি সামরিক যান থেকে ব্যাপক গুলিবর্ষণ করা হয়েছে। এসব এলাকায় প্রায় প্রতিদিন গুলি ও কামানের গোলাবর্ষণে ফিলিস্তিনিরা হতাহত হচ্ছেন।

গাজা সিটি ও খান ইউনিসের উপকূলে ফিলিস্তিনি জেলেদের নৌকা লক্ষ্য করেও ইসরাইলি নৌবাহিনী গুলি ও গোলাবর্ষণ করেছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, যুদ্ধবিরতি কার্যকরের পর ইসরাইলি হামলায় ১,৫২২ ফিলিস্তিনি নিহত এবং ৫,৪২১ জন আহত হয়েছেন। ২০২৩ সালের অক্টোবর থেকে হামলায় ৭৪ হাজারের বেশি নিহত, ১ লাখ ৭৫ হাজারের বেশি আহত এবং উপত্যকার প্রায় ৯০ শতাংশ বেসামরিক অবকাঠামো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।