Web Analytics

যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান উত্তেজনা দ্রুত শেষ করতে ৩০ দিনের মধ্যে সব বিরোধ নিষ্পত্তির আহ্বান জানিয়েছে ইরান। আধা-সরকারি বার্তা সংস্থা নূর নিউজ জানায়, তেহরান ওয়াশিংটনের কাছে ১৪ দফা নতুন প্রস্তাব দিয়েছে, যেখানে যুদ্ধ দীর্ঘায়িত না করে স্থায়ীভাবে সংঘাতের ইতি টানার ওপর জোর দেওয়া হয়েছে। এই প্রস্তাবটি যুক্তরাষ্ট্রের পূর্বের ৯ দফা পরিকল্পনার জবাব হিসেবে দেওয়া হয়েছে। এতে ইরান অর্থনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহার, নৌ অবরোধ বন্ধ, মার্কিন বাহিনী প্রত্যাহার, সব ধরনের সামরিক তৎপরতা বন্ধ এবং লেবাননে ইসরাইলের অভিযান থামানোর দাবি জানিয়েছে।

গত সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের একটি প্রস্তাব প্রত্যাখ্যান করলেও দুই পক্ষের কূটনৈতিক যোগাযোগ অব্যাহত রয়েছে। বর্তমানে তিন সপ্তাহের নাজুক যুদ্ধবিরতি কার্যকর আছে। রোববার ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি ও ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদর আল-বুসাইদির মধ্যে গুরুত্বপূর্ণ বৈঠক হয়। ওমান অতীতেও যুক্তরাষ্ট্র-ইরান সংলাপে মধ্যস্থতাকারী ছিল।

বিশ্লেষকদের মতে, এই নতুন যোগাযোগ ভবিষ্যৎ সমঝোতার পথ খুলে দিতে পারে এবং আন্তর্জাতিক মহল এখন ইরানের প্রস্তাবের কার্যকারিতা পর্যবেক্ষণ করছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।