Web Analytics

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষিত ‘শান্তি বোর্ড’-এ অংশ নেবে না ভ্যাটিকান সিটি। মঙ্গলবার দেশটির পররাষ্ট্রমন্ত্রী এ তথ্য জানান। ট্রাম্পের নেতৃত্বে গঠিত এই বোর্ডের লক্ষ্য ছিল হামাস ও ইসরাইলের যুদ্ধের পর গাজায় যুদ্ধবিরতি কার্যকর করা এবং পুনর্গঠন তদারকি করা। পরে এর কার্যপরিধি বাড়িয়ে আন্তর্জাতিক সংঘাত সমাধানের উদ্যোগ হিসেবে উপস্থাপন করা হয়, যা সমালোচকদের মতে জাতিসংঘের বিকল্প কাঠামো তৈরির প্রচেষ্টা হতে পারে।

ভ্যাটিকানের পররাষ্ট্রমন্ত্রী কার্ডিনাল পিয়েত্রো পারোলিন বলেন, বৈশ্বিক সংকট মোকাবিলায় জাতিসংঘই প্রধান ভূমিকা পালন করে এবং আন্তর্জাতিক সংকট ব্যবস্থাপনায় জাতিসংঘের ভূমিকার ওপর গুরুত্ব দেওয়া উচিত। গত জানুয়ারিতে দাভোসে অনুষ্ঠিত বিশ্ব অর্থনৈতিক ফোরামে ট্রাম্প এই বোর্ড চালুর ঘোষণা দেন। অন্তত ১৯টি দেশ এর প্রতিষ্ঠাতা সনদে স্বাক্ষর করেছে বলে জানা গেছে।

স্থায়ী সদস্যপদ পেতে দেশগুলোকে এক বিলিয়ন মার্কিন ডলার প্রদানের প্রস্তাব দেওয়া হয়েছে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে আমন্ত্রণ জানানোর বিষয়টি নিয়েও সমালোচনা উঠেছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।