Web Analytics

ইরাকের উপকূলে জ্বালানি তেলবাহী ট্যাংকারে হামলার পর দেশটির সব জ্বালানি বন্দর সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। তবে বাণিজ্যিক বন্দরগুলো আগের মতোই চালু রয়েছে বলে সরকারি কর্মকর্তারা জানিয়েছেন। ইরাকের জেনারেল কোম্পানি ফর পোর্টসের প্রধান ফারহান আল-ফারতুসি জানান, হামলায় একজন ক্রু সদস্য নিহত হয়েছেন এবং ৩৮ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। নিখোঁজদের সন্ধানে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে বলে রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইএনএ জানিয়েছে।

ইরাকি বন্দর নিরাপত্তা কর্মকর্তাদের বরাতে জানা গেছে, বিস্ফোরকবোঝাই বোট দিয়ে দুটি বিদেশি ট্যাংকারে হামলা চালানো হয়, এতে ট্যাংকার দুটিতে আগুন ধরে যায়। আল-ফারতুসি জানান, একটি ট্যাংকারে জ্বালানি বোঝাই চলাকালে হামলা হয় এবং মাল্টার পতাকাবাহী একটি ছোট ট্যাংকারে বিস্ফোরণ ঘটে। এটি সরাসরি হামলা নাকি দূরনিয়ন্ত্রিত বিস্ফোরকবাহী বোটের মাধ্যমে ঘটানো হয়েছে, তা এখনো নিশ্চিত নয়। হামলার সময় ট্যাংকার দুটি ইরাকের উপকূল থেকে প্রায় ৩০ মাইল দূরে ছিল।

ইরাকি সরকারের মিডিয়া সেল ঘটনাটিকে নাশকতামূলক হামলা হিসেবে বর্ণনা করেছে এবং তদন্ত চলছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।