Web Analytics

বাংলাদেশের বস্ত্র ও পোশাকশিল্পের নতুন উদ্ভাবন নিয়ে রাজধানীর আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরায় বৃহস্পতিবার শুরু হয়েছে তিন দিনব্যাপী টিআইই–আইটিইটি টেক্সটাইল ইনোভেশন এক্সপো ২০২৬। দেশে প্রথমবারের এই বিশেষায়িত প্রদর্শনীতে ৫০টি বস্ত্র ও পোশাক কারখানা নিজেদের উৎপাদনপ্রক্রিয়ায় উদ্ভাবিত ও বাস্তবায়িত প্রযুক্তি এবং কার্যকর সমাধান তুলে ধরছে।

প্রায় ২০০টি প্রযুক্তি, যন্ত্রপাতি ও শিল্পসমাধান সরবরাহকারী প্রতিষ্ঠান আধুনিক যন্ত্রপাতি, নতুন উপকরণ, অটোমেশন, কেমিক্যাল প্রসেসিং প্রযুক্তি ও বিভিন্ন শিল্পসমাধান প্রদর্শন করছে। টেক্সটাইল ইনোভেশন এক্সচেঞ্জের উদ্যোগে এবং ইনস্টিটিউশন অব টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স অ্যান্ড টেকনোলজিস্টসের সহযোগিতায় এক্সপোটির আয়োজন করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে বিইএফ, বিজিএমইএ, বিজিবিএ ও সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

প্রথম আসরে ১০০টি ব্র্যান্ড ও ক্রেতা প্রতিষ্ঠানের প্রতিনিধি এবং ৩০টির বেশি দেশ থেকে ২০০ জনের বেশি আন্তর্জাতিক প্রতিনিধি থাকবেন। ডাইং অ্যান্ড প্রিন্টিং, টেক্সটাইল ম্যাটেরিয়ালস, গ্রিন অ্যান্ড সাসটেইনেবিলিটি এবং গার্মেন্টস অ্যান্ড অটোমেশন—চারটি সমান্তরাল প্রদর্শনী থাকছে। এক্সপো চলবে ১৪ নভেম্বর পর্যন্ত; শুক্রবার আট বিভাগে টেক্সটাইল ইনোভেশন অ্যাওয়ার্ডস ২০২৬ দেওয়া হবে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।