Web Analytics

ফরিদপুর র‍্যাবের একটি আভিযানিক দল রাজবাড়ী জেলা সদরের গোয়ালন্দ মোড় এলাকা থেকে ২২০ বোতল ফেনসিডিলসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। মঙ্গলবার সকাল সাড়ে আটটার দিকে অভিযান চালিয়ে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বাসিন্দা ২৫ বছর বয়সী শাহিনুরকে আটক করা হয়। মাদক পরিবহনে ব্যবহৃত নছিমনটিও জব্দ করা হয়েছে।

প্রেস ব্রিফিংয়ে র‍্যাব জানায়, আটককৃত ব্যক্তি একজন পেশাদার মাদক ব্যবসায়ী, যিনি দীর্ঘদিন ধরে দেশের সীমান্তবর্তী এলাকা থেকে ফেনসিডিলসহ অন্যান্য মাদকদ্রব্য বিভিন্ন অঞ্চলে সরবরাহ করে আসছিলেন। ফরিদপুর র‍্যাব-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) ও সিনিয়র সহকারী পুলিশ সুপার তাপস কর্মকার জানান, তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

র‍্যাব জানিয়েছে, মাদক, অস্ত্র, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।