Web Analytics

হবিগঞ্জে হবিগঞ্জ মোটর মালিক গ্রুপের ডাকে বৃহস্পতিবার সকাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট শুরু হয়েছে। এতে জেলার অভ্যন্তরীণ ও দূরপাল্লার সব ধরনের গণপরিবহন চলাচল বন্ধ রয়েছে। নারী, শিশু, বয়স্ক ও গুরুতর অসুস্থ রোগীসহ সাধারণ যাত্রীরা চরম দুর্ভোগে পড়েছেন। জরুরি প্রয়োজনে সিলেটসহ বিভিন্ন স্থানে যেতে বের হওয়া যাত্রীরাও বিপাকে পড়েছেন।

শহরের বাসস্ট্যান্ডে সারি সারি বাস দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। বাস, সিএনজিচালিত অটোরিকশা ও ম্যাক্সিসহ বিভিন্ন গণপরিবহন বন্ধ থাকায় অনেক যাত্রী অপেক্ষা করছেন। কেউ বিকল্প ছোট যানবাহনে গন্তব্যে যাওয়ার চেষ্টা করছেন, আবার কেউ বাড়ি ফিরে যাচ্ছেন। প্রত্যন্ত অঞ্চল থেকে আসা যাত্রীরা ভেঙে ভেঙে শহরে এলেও গন্তব্যে পৌঁছানোর নিশ্চয়তা পাচ্ছেন না।

মোটর মালিক গ্রুপের দাবি, মৌলভীবাজারের এসএমএস পরিবহনের মালিক ও শ্রমিকেরা তাদের গাড়ি আটক, ভাঙচুর ও শ্রমিকদের মারধর করেছেন। তবে বাস মালিক সমিতির সভাপতি আব্দুর রহিম রিপন এই বক্তব্যের সঙ্গে ভিন্নমত পোষণ করে এসএমএসের কাউন্টারে হামলা ও শ্রমিক আহত হওয়ার অভিযোগ করেন। তিনি বিরোধ মেটাতে উভয় পক্ষকে আলোচনায় বসার আহ্বান জানান।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।