Web Analytics

জুলাই বিপ্লবের পর পুনর্গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কার্যক্রমের দুই বছর পূর্ণ হয়েছে। বুধবার এ উপলক্ষে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে প্রসিকিউটর গাজী এমএইচ তামীম জানান, মানবতাবিরোধী অপরাধের ৭০ মামলার মধ্যে সাতটির রায় ঘোষণা হয়েছে। এসব মামলায় শেখ হাসিনাসহ ২২ জনকে মৃত্যুদণ্ড এবং ৩৯ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। ট্রাইব্যুনাল ২০২৪ সালের ১৪ অক্টোবর কার্যক্রম শুরু করে।

তামীম জানান, ৭০ মামলায় মোট আসামি ৫৫৮ জন এবং দুই ট্রাইব্যুনালে ২৬টি মামলার বিচার কার্যক্রম চলছে। এখন পর্যন্ত ২০৩ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে, ৩৫২ জন পলাতক এবং একজন খালাস পেয়েছেন। তিনি বলেন, ২০ জন দণ্ডিত ব্যক্তি সাজা ভোগ করছেন এবং ৪১ জন পলাতক। আসামিপক্ষের আইনজীবীরা বিচার দ্রুত হচ্ছে বলে অভিযোগ করলেও ভুক্তভোগীদের পক্ষ থেকে বিলম্বের অভিযোগ তোলা হয়েছে।

প্রসিকিউটর বলেন, আইন অনুযায়ী প্রয়োজনীয় সময় নিয়েই বিচার চলছে। জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত অপরাধের মামলায় কামরুল ইসলাম ও রাশেদ খান মেননের সাক্ষ্যগ্রহণ চলছে; তারা কাঠগড়ায় উপস্থিত ছিলেন। তামীমের মতে, ১৯৭৩ সালের আইন ও ২০০৯ সালের সংশোধন বেসামরিক ব্যক্তিসহ ২০২৪ সালের ঘটনার বিচার করার আইনি ভিত্তি দেয়।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।