Web Analytics

চট্টগ্রামের মিরসরাইয়ে ছাত্রদল নেতা শাহরিয়ার আহমেদ হৃদয়ের মৃত্যুর প্রতিবাদে বৃহস্পতিবার দুপুরে বারইয়ারহাট–খাগড়াছড়ি সড়ক প্রায় দুই ঘণ্টা অবরোধ করা হয়। করেরহাট ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক হৃদয় (২৬) পাঁচ দিন আইসিইউতে চিকিৎসাধীন থাকার পর চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান। তার মৃত্যুর খবর নিশ্চিত করেন চাচা নাজমুল হোসেন।

১৮ এপ্রিল রাতে কয়লা বাজারে অবৈধভাবে আনা একটি গরুবাহী ট্রাক আটককে কেন্দ্র করে সংঘর্ষের সূত্রপাত হয়। অভিযোগ রয়েছে, ট্রাকটি বিএনপি নেতা মো. টিপু ও আব্দুর রহিমের সংশ্লিষ্টতায় আনা হচ্ছিল। স্থানীয় যুবদল নেতা সবুজ ও তার সহযোগীরা ট্রাকটি আটকিয়ে চাঁদা দাবি করলে বিরোধ শুরু হয়। পরে হৃদয় ও আনোয়ার হোসেন ঘটনাস্থলে গেলে তাদের ওপর হামলা হয়। গুরুতর আহত হৃদয়কে হাসপাতালে ভর্তি করা হলে পাঁচ দিন পর তার মৃত্যু হয়।

নিহতের বাবা আব্দুল আলিম অভিযোগ করেন, পরিকল্পিতভাবে তার ছেলেকে হত্যা করা হয়েছে। পুলিশ জানিয়েছে, নিহতের বাবার দায়ের করা মামলায় অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান চলছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।