Web Analytics

দেশে বিনিয়োগ বাড়ানো এবং শিল্প বিকাশে সহায়ক পরিবেশ গড়তে কার্যকর লজিস্টিকস সহায়তা, দ্রুত ডিজিটালাইজেশন, বেসরকারিকরণ ও সৌরবিদ্যুৎকেন্দ্রে বিনিয়োগ উৎসাহিত করার ওপর গুরুত্ব দিচ্ছে ইনভেস্ট বাংলাদেশ। রোববার রাজধানীর আগারগাঁওয়ে সংস্থাটির কার্যালয়ে চেয়ারম্যান আশিক চৌধুরীর সঙ্গে বাংলাদেশে সিঙ্গাপুর হাইকমিশনের ভারপ্রাপ্ত প্রধান ফিলিপ অংয়ের বৈঠকে এসব অগ্রাধিকার তুলে ধরা হয়।

বৈঠকে বাংলাদেশের বিনিয়োগ পরিবেশ, প্রাতিষ্ঠানিক সমন্বয়, অবকাঠামো উন্নয়ন এবং সিঙ্গাপুরের সঙ্গে দ্বিপক্ষীয় অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণ নিয়ে আলোচনা হয়। বিডা, বেজা ও পিপিপি কর্তৃপক্ষকে একীভূত করে ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষ গঠনের উদ্যোগের প্রশংসা করেন ফিলিপ অং। তাঁর মতে, এ ধরনের সংস্কার বিনিয়োগকারীদের জন্য আরও সমন্বিত ও দ্রুত ওয়ান-স্টপ সেবা নিশ্চিত করতে পারে।

বাংলাদেশের অবকাঠামো ও লজিস্টিকস খাতে সিঙ্গাপুরের বিনিয়োগের সম্ভাবনাও আলোচনায় আসে। বিভিন্ন টার্মিনাল উন্নয়ন ও পরিচালনায় সিঙ্গাপুরের পিএসএ ইন্টারন্যাশনালের সম্ভাব্য সম্পৃক্ততা নিয়ে মতবিনিময় হয়। ফিলিপ অং বিদেশি বিনিয়োগকারীদের আস্থা বাড়াতে নীতিগত ধারাবাহিকতা, স্বচ্ছতা ও পূর্বানুমানযোগ্য ব্যবসায়িক পরিবেশ বজায় রাখার গুরুত্ব তুলে ধরেন।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।