Web Analytics

পাকিস্তানের সেনাবাহিনী প্রধান ফিল্ড মার্শাল সৈয়দ আসীম মুনির জার্মানিতে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে বৈঠক করেছেন। বৈঠকে তারা আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তা এবং পারস্পরিক সন্ত্রাসবাদবিরোধী সহযোগিতা নিয়ে আলোচনা করেন। পাকিস্তানের আন্তঃবাহিনী গণসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, বৈঠকে নিরাপত্তা পরিস্থিতি ও সন্ত্রাসবিরোধী পদক্ষেপসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় আলোচিত হয়। এই বৈঠকটি ৬২তম মিউনিখ নিরাপত্তা সম্মেলনের সাইড লাইনে গত শনিবার অনুষ্ঠিত হয়।

১২ থেকে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত জার্মানি সফরকালে আসীম মুনির জার্মান স্বরাষ্ট্রমন্ত্রী আলেক্সান্ডার ডব্রিন্ট, চ্যান্সেলরের পররাষ্ট্র ও নিরাপত্তা উপদেষ্টা গুন্টার সাওটার এবং প্রতিরক্ষা প্রধান জেনারেল কারস্টেন ব্রিউয়ারের সঙ্গে বৈঠক করেন। এসব আলোচনায় দ্বিপক্ষীয় প্রতিরক্ষা সহযোগিতা ও বৈশ্বিক শান্তি অগ্রগতির বিষয় গুরুত্ব পায়।

তিনি ব্রাজিলের জয়েন্ট স্টাফ প্রধান অ্যাডমিরাল রেনাটো রড্রিগুয়েস দ্য আগুয়ের ফ্রেইরে এবং লেবাননের সশস্ত্র বাহিনীর কমান্ডার জেনারেল রোডলফ হেকালের সঙ্গেও বৈঠক করেন। এসব বৈঠকে দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় প্রতিরক্ষা সহযোগিতা জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হয়।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।