Web Analytics

চলতি অর্থবছরের জুলাই-অক্টোবর সময়ে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি আগের বছরের একই সময়ের তুলনায় ৫.৮২ শতাংশ বেড়ে ১ হাজার ৩৭৪ কোটি ৬৩ লাখ ডলারে দাঁড়িয়েছে। প্রবৃদ্ধিতে সবচেয়ে বড় অবদান রেখেছে যুক্তরাষ্ট্র; অপ্রচলিত বাজারেও রপ্তানি বেড়েছে। তবে বাংলাদেশের বৃহত্তম পোশাক গন্তব্য ইউরোপীয় ইউনিয়নে প্রবৃদ্ধির গতি তুলনামূলক ধীর ছিল।

যুক্তরাষ্ট্রে রপ্তানি ১০.১৬ শতাংশ বেড়ে ২৮৫ কোটি ডলারে পৌঁছেছে, যা মোট রপ্তানি বৃদ্ধির প্রায় ৩৫ শতাংশ। অপ্রচলিত বাজারে রপ্তানি ৯.৩০ শতাংশ বেড়ে ২৩৭ কোটি ১৬ লাখ ডলার এবং ইইউতে ২.৭৯ শতাংশ বেড়ে ৬৪৩ কোটি ১৭ লাখ ডলার হয়েছে। নিট পোশাক রপ্তানি ৬.৭৯ শতাংশ ও ওভেন পোশাক রপ্তানি ৪.৬০ শতাংশ বেড়েছে; মোট রপ্তানিতে নিটের অংশ দাঁড়িয়েছে ৫৬.২ শতাংশে।

তুরস্কে রপ্তানি দ্বিগুণের বেশি বেড়ে ২০ কোটি ৬৫ লাখ ডলারে দাঁড়িয়েছে। স্পেন ইউরোপে বাংলাদেশের সবচেয়ে বড় একক বাজারের অবস্থান ধরে রেখেছে; সেখানে রপ্তানি ১৩.৩৬ শতাংশ বেড়ে ১৪৪ কোটি ৮০ লাখ ডলার হয়েছে। ইইউ ও যুক্তরাষ্ট্র মিলিয়ে মোট পোশাক রপ্তানির অংশ আগের বছরের ৬৮.১ শতাংশ থেকে কমে ৬৭.৫ শতাংশ হয়েছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।