Web Analytics

কাঁচামাল সংকটে টানা ২৪ দিন বন্ধ থাকার পর শুক্রবার সকাল ৮টা ২৫ মিনিটে দেশের একমাত্র রাষ্ট্রীয় জ্বালানি তেল পরিশোধনাগার ইস্টার্ন রিফাইনারি পুনরায় চালু হয়েছে। বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) জানিয়েছে, এখন থেকে প্রতিদিন প্রায় ৪ হাজার টন জ্বালানি তেল পরিশোধন করা হবে।

গত ১৪ এপ্রিল কাঁচামাল সংকটের কারণে পরিশোধনাগারের তিনটি প্রধান ইউনিট বন্ধ হয়ে যায়। টেকনিক্যাল কারণে ডেড স্টকে থাকা কাঁচামাল ব্যবহার করে একটি ছোট ইউনিট চালু রাখা হয়েছিল। মধ্যপ্রাচ্যে যুদ্ধের ফলে হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল বন্ধ হয়ে যাওয়ায় বাংলাদেশের প্রচলিত তেল আমদানি রুট ব্যাহত হয়। পরে সরকার বিকল্প নৌপথে ক্রুড অয়েল আমদানির উদ্যোগ নেয়।

বুধবার সৌদি আরব থেকে বিকল্প রুটে ১ লাখ টন অপরিশোধিত তেল নিয়ে এমটি নিনেমিয়া নামের একটি ট্যাংকার চট্টগ্রামের কুতুবদিয়া চ্যানেলে পৌঁছায়। কাস্টমসের আনুষ্ঠানিকতা শেষে রাত থেকেই তেল আনলোড শুরু হয় এবং বৃহস্পতিবার থেকে ইউনিটগুলো চালু করার প্রক্রিয়া শুরু হয়। ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, বন্ধ থাকার সময় যন্ত্রপাতির রক্ষণাবেক্ষণ সম্পন্ন করা হয়েছে এবং এখন পূর্ণমাত্রায় উৎপাদন শুরু হয়েছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।