Web Analytics

বিএনপির কেন্দ্রীয় নেতা এম ইলিয়াস আলী গুমের ঘটনায় বরখাস্ত মেজর জেনারেল জিয়াউল আহসান ও উইং কমান্ডার সাইফুর রহমানের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ২৫ জানুয়ারি দিন ধার্য করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। রোববার ট্রাইব্যুনাল এ আদেশ দেয়। শুনানিতে প্রসিকিউশনের পক্ষে ছিলেন প্রসিকিউটর জহিরুল আমিন। এদিন প্রতিবেদন দাখিলের কথা থাকলেও তদন্ত কর্মকর্তার অতিরিক্ত সময়ের আবেদনের পর তিন মাস সময় বাড়ানোর আবেদন মঞ্জুর করা হয়।

প্রসিকিউশন সূত্রের ভাষ্য অনুযায়ী, দেড় দশক আগে ইলিয়াস আলীকে অপহরণের প্রথম চেষ্টা ব্যর্থ হওয়ার পর সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের নেতৃত্বে দ্বিতীয় চেষ্টায় তাঁকে তুলে নিয়ে যাওয়ার তথ্য পেয়েছে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। ওই সময় বিমানবাহিনীর তৎকালীন স্কোয়াড্রন লিডার সাইফুর রহমান র‌্যাবের গোয়েন্দা শাখায় কর্মরত ছিলেন। তৎকালীন লেফটেন্যান্ট কর্নেল জিয়াউল আহসান ছিলেন ওই শাখার পরিচালক।

গত ২১ জুন শতাধিক গুম-খুনের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় সেনাবাহিনীর ওয়ারেন্ট অফিসার ইমরুল কায়েসের জবানবন্দিতে ইলিয়াস আলীর গুম ও হত্যার ঘটনায় সাইফুর রহমানের নাম আসে। ২৬ জুলাই রাতে তাঁর বাসা থেকে বিশেষ সামরিক পুলিশ শাখা তাঁকে আটক করে এবং পরে বিশেষ সেলে রাখা হয়। ২৩ আগস্ট তাঁকে আদালতে হাজির করে এ মামলায় গ্রেপ্তার দেখানো হয়। অপর আসামি জিয়াউল আহসানও গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।