Web Analytics

রাজধানীর কদমতলীর মাতুয়াইলে পার্কিং করে রাখা শ্রাবণ পরিবহনের একটি বাসে দুর্বৃত্তরা আগুন দিয়েছে। সোমবার রাত ১১টা ৪০ মিনিটের দিকে মাতৃ ও শিশু স্বাস্থ্য ইনস্টিটিউট হাসপাতালের পাশে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এবং বাসটি পোড়া অবস্থায় দেখতে পায়। কদমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) সজীব কুমার বারৈ বলেন, ঘটনার সময় বাসটি হাসপাতালের পাশের স্থানে পার্কিং করা ছিল।

বাসটির চালক ও হেলপার পুলিশকে জানান, রাত ১১টা ২০ মিনিটের দিকে তারা বাসটি সেখানে পার্কিং করে খেতে যান। পরে ফিরে এসে তারা বাসটিতে আগুন জ্বলতে দেখেন। কারা বাসটিতে আগুন দিয়েছে, তা প্রাথমিকভাবে জানা যায়নি বলে জানিয়েছে পুলিশ।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।