Web Analytics

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৫–২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আগামী শনিবার, ২৫ এপ্রিল সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সারা দেশে একযোগে অনুষ্ঠিত হবে। শুক্রবার রাজধানীর নগর কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে উপাচার্য অধ্যাপক এ এস এম আমানুল্লাহ এ তথ্য জানান। এ বছর ৪ লাখ ৫২ হাজার ৮৭৫টি আসনের বিপরীতে পরীক্ষায় অংশ নেবে ৪ লাখ ৫৩ হাজার ১৪৮ জন শিক্ষার্থী।

উপাচার্য জানান, মোট ৪ লাখ ৭৫ হাজার ৪৩২ জন শিক্ষার্থী প্রাথমিকভাবে আবেদন করেছিলেন, যার মধ্যে ৪ লাখ ৫৩ হাজার ১৪৮ জন আবেদন নিশ্চিত করেছেন। ২৩ এপ্রিল সন্ধ্যা পর্যন্ত ৪ লাখ ৩৩ হাজার ৫১৯ জন পরীক্ষার্থীর প্রবেশপত্র ইস্যু করা হয়েছে। সারা দেশের ৮৮০টি কলেজে (৩৭৫টি সরকারি ও ৫০৫টি বেসরকারি) এই পরীক্ষা অনুষ্ঠিত হবে।

পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে ১৩৮টি কেন্দ্র প্রস্তুত করা হয়েছে। এমসিকিউ পদ্ধতিতে অনুষ্ঠিত এই পরীক্ষায় মানবিক ইউনিটের জন্য A ও B সেট, বিজ্ঞান ইউনিটের জন্য C ও D সেট এবং ব্যবসায় শিক্ষা ইউনিটের জন্য E ও F সেট নির্ধারণ করা হয়েছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।