Web Analytics

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন মালদ্বীপের প্রেসিডেন্ট ড. মোহামেদ মুইজ্জু। ২২ আগস্ট ২০২৬, শনিবার পাঠানো এক অভিনন্দন বার্তায় তিনি এ নির্বাচনকে বাংলাদেশের গণতান্ত্রিক অভিযাত্রায় গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বর্ণনা করেন।

মালদ্বীপ সরকার ও জনগণের পক্ষ থেকে নবনির্বাচিত রাষ্ট্রপতিকে আন্তরিক শুভেচ্ছা জানান মুইজ্জু। তিনি বলেন, ৩৫ বছরের মধ্যে বাংলাদেশের প্রথম প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ রাষ্ট্রপতি নির্বাচন জনগণের নবনির্বাচিত রাষ্ট্রপতির প্রতি আস্থার প্রতিফলন। বাংলাদেশ ও মালদ্বীপের সম্পর্ক শক্তিশালী ঐতিহাসিক বন্ধন এবং আঞ্চলিক স্থিতিশীলতা ও উন্নয়নের অভিন্ন অঙ্গীকারের ভিত্তিতে প্রতিষ্ঠিত বলেও তিনি উল্লেখ করেন।

মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে দুই দেশের মধ্যে সহযোগিতার গভীরতা ও পরিধি আরও বাড়বে এবং বাংলাদেশ ও মালদ্বীপ আরও কাছাকাছি আসবে বলে আশা প্রকাশ করেন মালদ্বীপের প্রেসিডেন্ট। তিনি আরও আশা করেন, নতুন রাষ্ট্রপতির মেয়াদে বাংলাদেশ স্থায়ী শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধির পথে তার যাত্রা অব্যাহত রাখবে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।