Web Analytics

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড কোর বৃহস্পতিবার জানিয়েছে, যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের তিন পাইলট নিহত হয়েছেন। নিহতরা হলেন মোজতবা বাঘেরি, হামেদ ওকাতি ও হোসেইন মাহদাভিয়ান। বাঘেরি ও ওকাতি নৌবাহিনীর পাইলট ছিলেন, আর মাহদাভিয়ান ছিলেন বিমানবাহিনীর পাইলট। তারা কোথায় হামলার শিকার হয়েছেন, তা ইরান জানায়নি।

হামলার সময় তিন পাইলট যুদ্ধবিমান চালাচ্ছিলেন কি না কিংবা তারা কোনো হামলা বা সামরিক অভিযানে অংশ নিয়েছিলেন কি না, সে বিষয়েও তেহরান স্পষ্ট করেনি। পাইলটদের মৃত্যুর পাশাপাশি নৌবাহিনীর আরও ছয় সদস্য নিহত হওয়ার তথ্য দিয়েছে ইরান।

ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, মঙ্গল ও বুধবার দেশজুড়ে যুক্তরাষ্ট্রের ব্যাপক বোমাবর্ষণে অন্তত ১৯ জন ইরানি নিহত হয়েছেন। খুজেস্তানে সাতজন এবং কেরমানশাহে বিপ্লবী গার্ডের চার সদস্য নিহত হয়েছেন বলে জানানো হয়। লাভান দ্বীপ, ফার্স প্রদেশ ও হরমুজগানে একটি বিয়ের অনুষ্ঠানে প্রাণহানির জন্যও মার্কিন হামলাকে দায়ী করা হয়েছে। নিহত ছয় নৌসদস্য খুজেস্তানের সাতজনের মধ্যে ছিলেন কি না, তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট হয়নি।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।