Web Analytics

চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের এমপি মো. নূরুল ইসলাম বুলবুল অভিযোগ করেছেন, ২০০৬ সালের ২৮ অক্টোবর বাংলাদেশ জামায়াতে ইসলামীকে রাজপথে নিশ্চিহ্ন করার ষড়যন্ত্রে বিএনপির একটি অংশ জড়িত ছিল। মঙ্গলবার বিকেলে রাজধানীর কাকরাইলে আইডিইবি মিলনায়তনে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ অভিযোগ করেন। ২৮ অক্টোবরের শহীদদের স্মরণে জামায়াতে ইসলামী কর্মসূচিটির আয়োজন করে।

বুলবুল ২০০৬ সালের ঘটনাকে পৈশাচিকতা ও বর্বরতার কালো অধ্যায় হিসেবে বর্ণনা করেন। তাঁর অভিযোগ, সেদিন সকাল ৮টা থেকে ৯টার মধ্যে বায়তুল মোকাররমের উত্তর গেটে আওয়ামী সন্ত্রাসীরা লগি-বৈঠা ও আগ্নেয়াস্ত্র নিয়ে জামায়াতের নেতাকর্মীদের ওপর হামলা চালায়। একই জোট সরকারের অংশ হয়েও বিএনপি কেন নয়াপল্টনে আলাদা সমাবেশ করল এবং সহায়তা দিল না, সেই প্রশ্ন তোলেন তিনি।

তিনি বলেন, পুরো বিএনপি নয়, সুবিধাভোগী একটি অংশ আওয়ামী ফ্যাসিস্টদের সঙ্গে মিলে এ প্রক্রিয়ায় যুক্ত ছিল বলে তাঁর দাবি। বুলবুল আরও অভিযোগ করেন, বিএনপি আবারও জামায়াতকে কোণঠাসা করার চেষ্টা করছে। তিনি ২০০৬ সালের পল্টন ট্র্যাজেডি, ২০০৯ সালের পিলখানা হত্যাকাণ্ড, ২০১৩ সালের শাপলা চত্বরের আলেম নিধন এবং ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানের সব গণহত্যার দ্রুত ট্রাইব্যুনালে বিচার দাবি করেন।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।