Web Analytics

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন যে খারাপ আবহাওয়ার কারণে আগামীকালের মন্ত্রিসভার বৈঠক ক্যাম্প ডেভিডের পরিবর্তে হোয়াইট হাউসে অনুষ্ঠিত হবে। ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে এক সংক্ষিপ্ত পোস্টে জানান, বৈরী আবহাওয়ার কারণে বৈঠকটি স্থানান্তর করা হয়েছে।

একই প্ল্যাটফর্মে অন্য এক পোস্টে ট্রাম্প ইরান যুদ্ধের সংবাদ পরিবেশন নিয়ে মার্কিন গণমাধ্যমের তীব্র সমালোচনা করেন। তিনি নিউইয়র্ক টাইমস, ওয়াল স্ট্রিট জার্নাল ও সিএনএন-এর বিরুদ্ধে পক্ষপাতদুষ্ট আচরণের অভিযোগ তোলেন এবং দাবি করেন, এসব গণমাধ্যম ইরানের পক্ষে অবস্থান নিচ্ছে। ট্রাম্প তার রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী ডেমোক্র্যাটদের কটাক্ষ করে বলেন, ডেমোক্র্যাট ও মিডিয়া উভয়ই পথ হারিয়েছে এবং পাগল হয়ে গেছে।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, এই মন্তব্যগুলো ট্রাম্পের গণমাধ্যম ও রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীদের প্রতি চলমান বিরূপ অবস্থানেরই প্রতিফলন।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।