Web Analytics

কানাডা পাসপোর্টের ছবিতে হিজাব, পাগড়ি ও অন্যান্য ধর্মীয় মাথার আবরণ ব্যবহারের অনুমতি দেয়, তবে আবেদনকারীর পুরো মুখ স্পষ্টভাবে দৃশ্যমান থাকতে হবে। কানাডার অভিবাসন, শরণার্থী ও নাগরিকত্ববিষয়ক বিভাগ আইআরসিসি জানিয়েছে, ধর্মীয় বিশ্বাস বা চিকিৎসাজনিত কারণে নিয়মিত মাথা ঢাকেন এমন ব্যক্তিরা ছবি তোলার সময়ও মাথার আবরণ রাখতে পারবেন।

সরকারি নির্দেশিকা অনুযায়ী, চিবুক থেকে কপালের ওপরের অংশ পর্যন্ত মুখের সম্পূর্ণ অবয়ব এবং মুখের দুপাশের প্রান্ত স্পষ্ট দেখা যেতে হবে। আলো সমানভাবে পড়তে হবে এবং মাথার আবরণের কারণে চোখ, নাক, গাল বা কপালে কোনো ছায়া থাকা যাবে না। মুখ শনাক্ত করা যায় না এমন আবরণ পরে পাসপোর্ট বা বায়োমেট্রিক ছবি তোলার অনুমতি নেই।

তাই নিকাব বা বোরকা দিয়ে মুখ ঢেকে পাসপোর্টের ছবি গ্রহণযোগ্য নয়। ধর্মীয় কারণে মুখ ঢেকে রাখেন এমন ব্যক্তিরা বায়োমেট্রিক ছবি দেওয়ার সময় একই লিঙ্গের কর্মকর্তা এবং গোপনীয়তার জন্য আলাদা পর্দা বা কক্ষ চাইতে পারেন। সামাজিক যোগাযোগমাধ্যমের একটি গ্রাফিকে চশমা সম্পূর্ণ নিষিদ্ধের দাবিও ভুল; সাধারণ চশমা চলবে, যদি ঝলক না থাকে ও চোখ দেখা যায়।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।