Web Analytics

ইরান জানিয়েছে, হরমুজ প্রণালী দিয়ে ওমানের উপকূলঘেঁষা করিডর ব্যবহার করতে চাওয়া একটি ভারতীয় তেল ট্যাঙ্কারকে ফিরিয়ে দেওয়া হয়েছে। ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা ফার্সের বরাতে বলা হয়, ওমান করিডর দিয়ে অতিক্রমের চেষ্টা করা ওই জাহাজকে ফেরত পাঠানো হয়। খবরটি আলজাজিরা প্রকাশ করেছে।

গত ২৪ জুন ওমান ও জাতিসংঘের আন্তর্জাতিক সামুদ্রিক সংস্থা (আইএমও) উপসাগরে আটকে থাকা জাহাজ সরিয়ে নিতে ওমানের উপকূলঘেঁষা একটি অস্থায়ী নৌপথ চালুর ঘোষণা দেয়। ইরানের দাবি, ওই করিডরের তদারকি যুক্তরাষ্ট্রের হাতে ছিল। ফার্সের প্রতিবেদনে বলা হয়, ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) রেডিও বার্তার মাধ্যমে ওমান করিডর ব্যবহার করতে চাওয়া জাহাজগুলোকে সতর্ক করছে এবং ইরান নির্ধারিত করিডর ব্যবহার করতে নির্দেশ দিচ্ছে।

সংস্থাটি আরও জানায়, বৃহস্পতিবার সকালে হরমুজ প্রণালী অতিক্রম করা সব জাহাজই ইরান অনুমোদিত করিডর ব্যবহার করেছে। তবে ভারত, ওমান বা আন্তর্জাতিক কর্তৃপক্ষের পক্ষ থেকে ইরানের দাবির কোনো স্বাধীন নিশ্চিতকরণ পাওয়া যায়নি।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।