Web Analytics

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় বুধবার সন্ধ্যায় একাধিক পাগলা কুকুরের কামড়ে শিশুসহ অন্তত ১৪ জন আহত হয়েছেন। গুরুতর আহত চারজনকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জলাতঙ্কের ভ্যাকসিন না থাকায় আহতদের ভোগান্তি আরও বেড়েছে।

স্থানীয়দের তথ্যমতে, সন্ধ্যা সাড়ে ৭টা থেকে রাত ১০টার মধ্যে উপজেলার বিভিন্ন বাজারে কুকুরগুলো একের পর এক মানুষকে কামড়ে আতঙ্ক সৃষ্টি করে। একপর্যায়ে ক্ষুব্ধ জনতা একটি কুকুরকে পিটিয়ে মেরে ফেলে। আহতদের অনেকে অভিযোগ করেছেন, হাসপাতালে ভ্যাকসিন না থাকায় বাইরে ফার্মেসি থেকে উচ্চমূল্যে ভ্যাকসিন কিনতে হয়েছে। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা জানিয়েছেন, বর্তমানে স্বাস্থ্য কমপ্লেক্সে ভ্যাকসিনের মজুদ নেই এবং আহতদের জেলা হাসপাতালে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

হঠাৎ কুকুরের আক্রমণ ও ভ্যাকসিন সংকট নিয়ে স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। তারা দ্রুত ভ্যাকসিন সরবরাহ ও ভবঘুরে কুকুর নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।