Web Analytics

শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা, কর্মক্ষেত্রে মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত এবং সাংগঠনিক সক্ষমতা বাড়াতে ঐক্যবদ্ধ উদ্যোগের আহ্বান জানিয়েছেন শ্রমিক নেতারা। আন্তর্জাতিক শ্রমিক সংহতি ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে ইউএনআই গ্লোবাল ইউনিয়ন বাংলাদেশের প্রতিনিধিদের সঙ্গে ঢাকা মহানগর প্রিন্টিং বাইন্ডিং শ্রমিক ইউনিয়নের যৌথ আলোচনা ও পরিচিতি সভায় এ আহ্বান জানানো হয়। সোমবার বিকেল ৫টায় রাজধানীর ফকিরাপুলে ইউনিয়নের কার্যালয়ে সভাটি অনুষ্ঠিত হয়।

ঢাকা মহানগর প্রিন্টিং বাইন্ডিং শ্রমিক ইউনিয়নের সভাপতি হাবিবুল্লাহ মাহবুবের সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি ছিলেন ইউএনআই গ্লোবাল ইউনিয়ন বাংলাদেশের সমন্বয়ক মো. মোর্শেদ সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউএনআই-বিএলসি উইমেন্স কমিটির সভাপতি তাছলিমা আক্তার লিনা।

বক্তারা আন্তর্জাতিক শ্রমিক আন্দোলনের অভিজ্ঞতা বিনিময়, শ্রমিকদের অধিকার ও স্বার্থরক্ষা, পারস্পরিক সহযোগিতা এবং আন্তর্জাতিক শ্রমিক সংগঠনগুলোর সঙ্গে কার্যকর যোগাযোগ ও সমন্বয় জোরদারের ওপর গুরুত্ব দেন। ঢাকা মহানগর প্রিন্টিং বাইন্ডিং শ্রমিক ইউনিয়নের নেতারা ইউএনআই গ্লোবাল ইউনিয়নের সঙ্গে সম্পৃক্ততার মাধ্যমে আন্তর্জাতিক শ্রমিক আন্দোলনে আরও সক্রিয় ভূমিকা রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।