Web Analytics

ইসরাইল ও হিজবুল্লাহর চলমান যুদ্ধের কারণে লেবাননে ১২ লাখ ৪০ হাজারের বেশি মানুষ তীব্র খাদ্য সংকটে পড়তে যাচ্ছে বলে জাতিসংঘ-সমর্থিত এক প্রতিবেদনে সতর্ক করা হয়েছে। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও), বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি) এবং লেবাননের কৃষি মন্ত্রণালয়ের যৌথ বিবৃতিতে বলা হয়েছে, ২০২৬ সালের এপ্রিল থেকে আগস্টের মধ্যে দেশটির প্রায় প্রতি চারজনের একজন চরম খাদ্য অনিরাপত্তায় পড়তে পারেন।

প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, গত মার্চে যুদ্ধ ছড়িয়ে পড়ার আগের তুলনায় পরিস্থিতির ব্যাপক অবনতি ঘটেছে। সে সময় প্রায় ৮ লাখ ৭৪ হাজার মানুষ বা মোট জনসংখ্যার ১৭ শতাংশ তীব্র খাদ্য অনিরাপত্তায় ভুগছিল। প্রতিবেদনে বলা হয়েছে, অব্যাহত সংঘাত, গণহারে বাস্তুচ্যুতি এবং ক্রমবর্ধমান অর্থনৈতিক চাপের কারণে এই সংকট আরও গভীর হচ্ছে।

যুদ্ধ চলতে থাকলে আগামী মাসগুলোতে লেবাননের খাদ্য সংকট আরও ভয়াবহ রূপ নিতে পারে বলে প্রতিবেদনে আশঙ্কা প্রকাশ করা হয়েছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।