ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনির শাহাদাতের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী মহিলা বিভাগ। সোমবার দলটির ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে মহিলা বিভাগীয় সেক্রেটারি নূরুন্নিসা সিদ্দীকা বলেন, খামেনির শাহাদাত মুসলিম উম্মাহর হৃদয়ে গভীর শোকের ছায়া ফেলেছে। তিনি খামেনিকে দৃঢ় ঈমান, আত্মমর্যাদা ও আপসহীন অবস্থানের প্রতীক হিসেবে বর্ণনা করেন এবং তার শাহাদাত কবুলের জন্য দোয়া করেন।
পোস্টে বলা হয়, খামেনি জীবনের শেষ সময় পর্যন্ত মুসলিম উম্মাহকে অত্যাচারের বিরুদ্ধে দৃঢ় থাকার আহ্বান জানিয়েছেন। নূরুন্নিসা সিদ্দীকা ইরানে হামলা ও বেসামরিক জনগণ হত্যার ঘটনাকে বিশ্ব রাজনীতির ইতিহাসে ঘৃণ্য ও নিন্দনীয় বলে উল্লেখ করেন। তিনি নিহত আয়াতুল্লাহ খামেনি ও অন্যান্য শহীদদের রুহের মাগফিরাত কামনা করেন এবং ইরানের জনগণের প্রতি সংহতি জানান।
বিবৃতির শেষে তিনি বলেন, ইতিহাস সাক্ষী—ত্যাগ ও সত্যের পতাকা কখনো মুছে যায় না, একদিন তা আরও উঁচুতে উড়বে।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।