Web Analytics

৪৫তম বিসিএসের চূড়ান্ত গেজেট প্রকাশ করে বিভিন্ন ক্যাডারে ১ হাজার ৭০২ জন প্রার্থীকে নিয়োগ দিয়েছে সরকার। জনপ্রশাসন মন্ত্রণালয় বুধবার দিবাগত রাতে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে। নিয়োগপ্রাপ্তদের আগামী ১ নভেম্বরের মধ্যে সংশ্লিষ্ট ক্যাডার নিয়ন্ত্রণকারী মন্ত্রণালয় বা বিভাগের নির্ধারিত কার্যালয়ে যোগ দিতে বলা হয়েছে।

৪৫তম বিসিএস পরীক্ষা-২০২২-এর ফলাফলের ভিত্তিতে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের ১৪ ডিসেম্বর ২০২৫ সালের সুপারিশের পরিপ্রেক্ষিতে এই নিয়োগ দেওয়া হয়েছে। নিয়োগপ্রাপ্তরা জাতীয় বেতনস্কেল ২০২৬ অনুযায়ী নবম গ্রেডে চাকরি করবেন। তাঁদের বেতনক্রম ৪৪ হাজার টাকা থেকে ১ লাখ ৫ হাজার ৯০০ টাকা নির্ধারণ করা হয়েছে।

নভেম্বর ২০২২ সালে বিজ্ঞপ্তি প্রকাশের মাধ্যমে এ নিয়োগ প্রক্রিয়া শুরু হয়। প্রিলিমিনারি পরীক্ষা হয় ২০২৩ সালের মে মাসে, লিখিত পরীক্ষা ২০২৪ সালের জানুয়ারিতে এবং ২০২৫ সালের ৮ জুলাই থেকে ধাপে ধাপে মৌখিক পরীক্ষা নেওয়া হয়। পিএসসি ২০২৫ সালের ২৬ নভেম্বর চূড়ান্ত ফল প্রকাশ করে ১ হাজার ৮০৭ জনকে সুপারিশ করেছিল। সেই সুপারিশের ১০ মাসেরও বেশি সময় পর চূড়ান্ত নিয়োগের গেজেট প্রকাশ হলো।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।