Web Analytics

নারায়ণগঞ্জের ফতুল্লা উপজেলার নয়ামাটি ভাবির বাজার এলাকায় অভিযান চালিয়ে র‌্যাব-১১ একটি প্রাণঘাতী গুপ্ত আগ্নেয়াস্ত্র ‘পেনগান’ এবং এর একটি খালি খোসা উদ্ধার করেছে। শনিবার (১৪ জুন ২০২৬) রাত আনুমানিক ১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১ সদর কোম্পানির একটি বিশেষ দল এ অভিযান পরিচালনা করে। অভিযানের সময় এলাকার একটি মাদকসেবনের স্থানে থাকা কয়েকজন ব্যক্তি আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। পরে তল্লাশিতে ঝোপের ভেতর থেকে অস্ত্র ও খালি খোসা উদ্ধার করা হয়।

র‌্যাব সূত্রে জানা যায়, উদ্ধারকৃত আলামত পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ফতুল্লা মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। র‌্যাব জানায়, এটি অবৈধ অস্ত্র ও মাদকবিরোধী চলমান অভিযানের অংশ।

র‌্যাব-১১ জানিয়েছে, সন্ত্রাস, মাদক ও অবৈধ অস্ত্র নিয়ন্ত্রণে তাদের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।