Web Analytics

আসন্ন সংসদ নির্বাচনকে সামনে রেখে বান্দরবান জেলার লামা উপজেলায় ৩০০ নং আসনে বিএনপির মনোনীত প্রার্থী সাচিং প্রু জেরী ব্যাপক নির্বাচনি প্রচারণা চালাচ্ছেন। গত তিন দিন ধরে তিনি পৌরসভা ও উপজেলার সরই, গজালিয়া, রূপসীপাড়া, লামা সদর, ফাঁসিয়াখালী, আজিজনগর ও ফাইতং ইউনিয়নের দুর্গম পাহাড়ি এলাকায় পথসভা, গণসংযোগ ও বাজারসভা করছেন। শুক্রবার সকাল থেকে রাত পর্যন্ত ফাঁসিয়াখালী ও ফাইতং ইউনিয়নের বিভিন্ন বাজার এলাকায় তিনি প্রচারণা চালান।

পথসভায় সাচিং প্রু জেরী বলেন, ধানের শীষ এখন জনগণের ভালোবাসা ও আস্থার প্রতীক। তিনি নির্বাচিত হলে ৩১ দফা বাস্তবায়নসহ দুর্গম অঞ্চলের যোগাযোগ, স্বাস্থ্যসেবা ও শিক্ষাব্যবস্থার উন্নয়নে কার্যকর পদক্ষেপ নেওয়ার প্রতিশ্রুতি দেন। পাশাপাশি বৈষম্যহীন ও অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান।

লামা উপজেলা নির্বাচন কর্মকর্তা আব্দুল হামিদ জানান, আগামী ১২ ফেব্রুয়ারি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। ৪২টি কেন্দ্রে ৮৮ হাজার ৮২৯ জন ভোটার ভোট দেবেন। প্রশাসন, সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা বাহিনী একযোগে কাজ করছে শান্তিপূর্ণ নির্বাচনি পরিবেশ নিশ্চিত করতে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।