Web Analytics

সড়ক পরিবহন ও সেতু, রেলপথ ও নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম জানিয়েছেন, প্রায় দেড় কোটি মানুষ ও ৮০ লাখ কোরবানির পশুর পরিবহন সত্ত্বেও এবারের ঈদযাত্রা সন্তোষজনকভাবে সম্পন্ন হচ্ছে। বুধবার দুপুরে রাজধানীর মহাখালী বাস টার্মিনাল পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি বলেন, যাত্রীরা নির্ধারিত ভাড়ায় ও শৃঙ্খলার সঙ্গে গন্তব্যে পৌঁছাতে পারছেন এবং নানা চ্যালেঞ্জের মধ্যেও সরকার একটি ভালো ঈদযাত্রা নিশ্চিত করেছে।

মন্ত্রী জানান, বিআরটিএর কেন্দ্রীয় মনিটরিং সেল থেকে সার্বিক পরিস্থিতি তদারকি করা হচ্ছে। যমুনা সেতুর আগে চন্দ্রা এলাকায় সাত লেনের যানবাহন দুই লেনে প্রবেশ করায় কিছু ধীরগতি দেখা দিলেও সেটি স্বাভাবিক। অতিরিক্ত ভাড়া আদায় ঠেকাতে কঠোর নজরদারি চলছে এবং অভিযোগ পেলেই ব্যবস্থা নেওয়া হচ্ছে। ঈদ উপলক্ষে তিনটি আন্তঃনগর ট্রেনে নারীদের জন্য বিশেষ কোচ সংযোজন করা হয়েছে এবং অতিরিক্ত ৫১টি কোচ যুক্ত করা হয়েছে।

উত্তরার দিয়াবাড়িতে মেট্রোরেল স্টেশনের নিচে পশুর হাট বসানো প্রসঙ্গে তিনি বলেন, এ বিষয়ে কোনো সরকারি সিদ্ধান্ত ছিল না এবং বিষয়টি সিটি করপোরেশনকে দেখতে হবে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।