Web Analytics

বিশ্বকাপের শেষ ষোলোতে মিসরের মুখোমুখি হতে যাচ্ছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। কোচ লিওনেল স্কালোনি রক্ষণ, মাঝমাঠ ও আক্রমণে সর্বোচ্চ তিনটি পরিবর্তনের পরিকল্পনা করছেন বলে আর্জেন্টাইন সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে। কেপ ভার্দের বিপক্ষে অতিরিক্ত সময়ে ৩-২ গোলের জয়ের পর ঝড়ের কারণে অনুশীলন বাতিল হওয়ায় পুরো মনোযোগ এখন মঙ্গলবারের নকআউট ম্যাচে।

আক্রমণভাগে লিওনেল মেসির সঙ্গী হিসেবে লাউতারো মার্তিনেজ নাকি হুলিয়ান আলভারেজ খেলবেন, তা নিয়ে চলছে আলোচনা। চোট থেকে সেরে উঠলেও আলভারেজ এখনো পুরোপুরি ফিট নন, আর মার্তিনেজ আগের ম্যাচে প্রত্যাশা পূরণ করতে পারেননি। রক্ষণে ক্র্যাম্পে ভোগা ফাকুন্দো মেদিনার পরিবর্তে নিকোলাস তাগলিয়াফিকো ফিরতে পারেন। মাঝমাঠে লিয়ান্দ্রো পারেদেস বা নিকোলাস গনজালেজের একজন সুযোগ পেতে পারেন, এতে বাদ পড়তে পারেন থিয়াগো আলমাদা।

স্কালোনি শেষ মুহূর্তে চমক দেখাতে পারেন, তবে কেপ ভার্দের বিপক্ষে খেলা দলকেই তিনি মূল কাঠামো হিসেবে ধরে রেখেছেন। সম্ভাব্য পরিবর্তনগুলো কৌশলগত কারণেই সীমিত থাকবে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।