Web Analytics

যুক্তরাষ্ট্রের ইউরোপীয় কমান্ডের প্রধান জেনারেল অ্যালেক্সাস গ্রিনকেভিচ সতর্ক করেছেন, অতিরিক্ত অস্ত্র ও সামরিক সরঞ্জাম না পেলে ইরানের সম্ভাব্য ক্ষেপণাস্ত্র হামলা থেকে ইসরাইলকে রক্ষা করা যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর পক্ষে সম্ভব না-ও হতে পারে। দ্য ওয়াশিংটন পোস্টের প্রতিবেদন অনুসারে, ইরানের সঙ্গে চলমান সংঘাতের কারণে মার্কিন নৌবাহিনীর রসদ প্রয়োজনের তুলনায় অপ্রতুল হয়ে পড়ছে।

প্রতিবেদন অনুযায়ী, গ্রিনকেভিচ চলতি সপ্তাহে পেন্টাগনের জ্যেষ্ঠ কর্মকর্তাদের ব্যক্তিগতভাবে বলেছেন, অঞ্চলে আরেকটি মার্কিন নৌবাহিনীর ডেস্ট্রয়ার মোতায়েন না হলে ওয়াশিংটনকে ইসরাইলের প্রতিরক্ষা অথবা যুক্তরাষ্ট্রের নিজস্ব ভূখণ্ডের নিরাপত্তার মধ্যে একটি অগ্রাধিকার দিতে হতে পারে। সীমিত সামরিক সম্পদ নিয়ে বিভিন্ন ফ্রন্টে নিরাপত্তা প্রতিশ্রুতি রক্ষার চাপ পেন্টাগনের উদ্বেগ বাড়িয়েছে।

ইসরাইলি গণমাধ্যমের ভাষ্য অনুযায়ী, সম্ভাব্য বিস্তৃত মার্কিন অভিযানে তেলআবিব সরাসরি অংশ না নিলেও ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার আশঙ্কায় ইসরাইল সতর্কতা বাড়িয়েছে। যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালি ও লোহিতসাগরসহ গুরুত্বপূর্ণ নৌপথে বাণিজ্যিক জাহাজের নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছে এবং মধ্যপ্রাচ্যে অতিরিক্ত নৌ ও বিমান বাহিনী মোতায়েন করেছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।