Web Analytics

ঝালকাঠির নলছিটিতে সুগন্ধা নদীর তীর দখল করে নির্মিত চারটি অবৈধ দোকানঘর উচ্ছেদ করেছে পৌর কর্তৃপক্ষ। বুধবার সকালে নলছিটি লঞ্চঘাট ও খেয়াঘাট সংলগ্ন এলাকায় অভিযানটি পরিচালিত হয়। নলছিটি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিজভী আহমেদ সবুজ এ অভিযানের নেতৃত্ব দেন।

স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে নদীর তীরের গুরুত্বপূর্ণ জায়গা দখল করে দোকানঘরগুলো নির্মাণ করা হয়েছিল। এতে লঞ্চ ও খেয়া পারাপারের যাত্রীদের চলাচল এবং অপেক্ষার জায়গা সংকুচিত হয়ে চরম ভোগান্তি তৈরি হচ্ছিল। উচ্ছেদের মাধ্যমে নদীর তীর দখলমুক্ত হওয়ায় পৌরবাসী ও সাধারণ যাত্রীরা স্বস্তি প্রকাশ করেছেন।

পৌর কর্তৃপক্ষ জানিয়েছে, উচ্ছেদ করা খালি জায়গায় যাত্রীদের সুবিধার জন্য দ্রুত একটি আধুনিক যাত্রী ছাউনি নির্মাণ করা হবে। রিজভী আহমেদ সবুজ বলেন, নদীর তীর বা সরকারি জায়গা দখল করে কোনো অবৈধ স্থাপনা নির্মাণের সুযোগ নেই। জনস্বার্থে এ ধরনের অভিযান চলবে এবং ভবিষ্যতে সরকারি জমি দখলের চেষ্টা হলে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।