Web Analytics

ইনজুরির চিকিৎসা ও পুনর্বাসনের জন্য গত বৃহস্পতিবার রাতে অস্ট্রেলিয়ার উদ্দেশে দেশ ছেড়েছেন বাংলাদেশি পেসার নাহিদ রানা। আগামী সোমবার পার্থের কোস্টাল অর্থোপেডিক হাসপাতালে চিকিৎসক পিটার দি আলেসান্দ্রোর কাছে যাবেন তিনি। বাংলাদেশ ক্রিকেট বোর্ড অস্ট্রেলিয়ায় ওই চিকিৎসকের অধীনে নাহিদের ১০ দিনের পুনর্বাসন প্রক্রিয়ার প্রস্তুতিও নিয়েছে।

গত জুলাইয়ে জিম্বাবুয়েতে সাইড স্ট্রেইনের চোটে পড়েছিলেন নাহিদ। সেই চোট থেকে ফেরার আগেই তাঁর নিতম্বে নতুন করে ব্যথা অনুভূত হচ্ছে। এ কারণে তিনি দীর্ঘ সময় ধরে বোলিং চালিয়ে যেতে পারছেন না। এর আগেও পিটার আলেসান্দ্রোর কাছে চিকিৎসা নিয়েছেন নাহিদ, তবে এবার চিকিৎসার পাশাপাশি পুনর্বাসনও চলবে।

বিসিবি সূত্র জানিয়েছে, দেশে ফেরার পর আরও তিন থেকে চার সপ্তাহ নিজের ওয়ার্কলোড নিয়ে কাজ করবেন এই টাইগার পেসার। ফলে ওয়েস্ট ইন্ডিজ সিরিজের পাশাপাশি আসন্ন দক্ষিণ আফ্রিকা সিরিজেও তাঁর না খেলা অনেকটাই নিশ্চিত। তবে কবে নাগাদ তিনি মাঠে ফিরতে পারবেন, সে বিষয়ে এখনো নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।