Web Analytics

ন্যূনতম বেতন ৩০ হাজার টাকা করার দাবিতে গাজীপুরে পোশাকশ্রমিকেরা সোমবার সকালে ফের ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেছেন। সকাল সাড়ে ৮টার দিকে পল্লী বিদ্যুৎ এলাকায় শ্রমিকেরা অবস্থান নিয়ে অবরোধ শুরু করলে সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। শ্রম অসন্তোষ নিরসন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ২১ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

গাজীপুর শিল্পাঞ্চল পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন জানান, এক থেকে দেড় হাজার শ্রমিক সড়কে অবস্থান নেন। চন্দ্রা, পল্লী বিদ্যুৎ, সফিপুর, কোনাবাড়ী ও মৌচাক এলাকায় বিজিবি, শিল্প পুলিশ এবং অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা মোতায়েন রয়েছেন। তারা যান চলাচল স্বাভাবিক করা এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছেন।

৩০ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবিতে শ্রমিকেরা কয়েক দিন ধরে বিক্ষোভ করছেন। রোববারও বিভিন্ন এলাকায় অবরোধ, শ্রমিক-পুলিশ সংঘর্ষ এবং ভাঙচুরের ঘটনা ঘটে; প্রায় ছয় ঘণ্টা মহাসড়কে যান চলাচল বন্ধ ছিল। পরে রতনপুর, কোনাবাড়ী ও কাশিমপুরসহ আশপাশের শিল্পাঞ্চলে আন্দোলন ছড়িয়ে পড়ে। শ্রমিক বিক্ষোভের মুখে ওই সব এলাকার প্রায় ৩০টি কারখানায় ছুটি ঘোষণা করতে বাধ্য হয় কর্তৃপক্ষ।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।