Web Analytics

বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম সংসদের মাইক সিস্টেম কেনা নিয়ে তদন্তের নির্দেশ দিয়েছেন। রবিবার সন্ধ্যায় মাইক বিভ্রাটের কারণে সংসদের অধিবেশন ৪০ মিনিটের জন্য মুলতবি করতে হয়, কারণ সংসদ সদস্যরা বক্তৃতা শুনতে পাচ্ছিলেন না। চলতি অধিবেশনের প্রথম দিন ১২ মার্চও একই ধরনের সমস্যা দেখা দিয়েছিল।

স্পিকার জানান, ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনার পতনের সময় ছাত্র–জনতা সংসদে প্রবেশ করে সাউন্ড সিস্টেম ক্ষতিগ্রস্ত করে। পরে তা মেরামত করা হলেও বিভ্রাট অব্যাহত রয়েছে এবং এমপিরা শব্দ ও হেডফোন নিয়ে অভিযোগ জানাচ্ছেন। তিনি বলেন, ২০২২ সালে ফ্যাসিস্ট সরকারের আমলে স্থাপিত এই সিস্টেমের কোনো ওয়ারেন্টি বা প্রাসঙ্গিক নথি সংসদে পাওয়া যাচ্ছে না। সরবরাহকারী প্রতিষ্ঠানও দায় এড়িয়ে যাচ্ছে।

স্পিকার সংসদের সচিবকে তদন্ত করে প্রকৃত তথ্য জানাতে নির্দেশ দেন এবং বলেন, রাষ্ট্রের সর্বোচ্চ এই প্রতিষ্ঠানে বারবার মাইক বিভ্রাট রাষ্ট্রের জন্য অত্যন্ত কলঙ্কজনক।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।