Web Analytics

ইরানের নতুন সর্বোচ্চ ধর্মীয় নেতা মুজতাবা খামেনি ঘোষণা দিয়েছেন যে দেশটি ইরানিদের রক্তের প্রতিশোধ নেবে। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের বরাতে বিবিসি জানিয়েছে, সর্বোচ্চ নেতা নির্বাচিত হওয়ার পর প্রথম বার্তায় তিনি এই হুঁশিয়ারি দেন। তিনি বিশেষভাবে ইরানের মিনাব শহরের একটি মেয়েদের স্কুলে ইসরাইলের হামলার কথা উল্লেখ করেন, যেখানে ১৬৮ জন নিহত হয়েছিল, তাদের মধ্যে প্রায় ১১০ জনই শিশু।

খামেনি আরও বলেন, ইরান হরমুজ প্রণালিতে হামলা চালিয়ে যাবে এবং প্রতিবেশী দেশগুলোকে পরামর্শ দেন যেন তারা নিজেদের দেশে থাকা মার্কিন ঘাঁটিগুলো বন্ধ করে দেয়। তিনি সতর্ক করেন, এসব ঘাঁটি ইরানের হামলার লক্ষ্যবস্তু হতে পারে। যদিও তিনি প্রতিবেশী দেশগুলোর সঙ্গে বন্ধুত্বপূর্ণ নীতির কথা বলেছেন, তার বক্তব্যে কঠোর অবস্থানের ইঙ্গিত পাওয়া যায়।

৮৮ সদস্যের বিশেষজ্ঞ পরিষদ মুজতাবা খামেনিকে ইসলামি বিপ্লবের তৃতীয় নেতা হিসেবে নির্বাচিত করে, আলি খামেনির মৃত্যুর পর যিনি ৩৭ বছর ইরান শাসন করেছিলেন।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।