Web Analytics

শিক্ষাপ্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির শিক্ষাগত যোগ্যতা নিয়ে সরকারের চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা করা হয়েছে। সোমবার সচিবালয়ে সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন জানান, ডিগ্রি কলেজ ছাড়া দেশের সব স্কুল, কলেজ ও মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতির জন্য ন্যূনতম স্নাতক ডিগ্রি বাধ্যতামূলক করা হয়েছে।

মন্ত্রী বলেন, ম্যানেজিং কমিটি ও গভর্নিং বডিতে সদস্য হতে হলে স্নাতক ডিগ্রি হবে বেসলাইন যোগ্যতা। পাশাপাশি যোগ্যতা ও দক্ষতার ভিত্তিতে অন্যান্য বিষয়ও বিবেচনায় নেওয়া হবে। তিনি উল্লেখ করেন, আগের বিধানে সিনিয়র শিক্ষক বা প্রধান শিক্ষক হওয়ার শর্ত থাকায় অনেক সময় পক্ষপাতিত্বের অভিযোগ উঠত। নতুন সিদ্ধান্তের মাধ্যমে যোগ্যতা ও স্বচ্ছতার ভিত্তিতে ন্যায্য ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্য নেওয়া হয়েছে।

এর আগে গণমাধ্যমে শিক্ষাগত যোগ্যতা শিথিলের খবর প্রকাশ পেলে সমালোচনা শুরু হয়। শিক্ষামন্ত্রীর এই ঘোষণায় স্পষ্ট হয়েছে যে, স্নাতক ডিগ্রির শর্ত বহাল থাকবে এবং যোগ্য নেতৃত্ব নিশ্চিত করতে সরকার অঙ্গীকারবদ্ধ।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।