Web Analytics

কৃষ্ণসাগরে দানিউব নদীর কাছে পৃথক ড্রোন হামলায় দুটি বাণিজ্যিক জাহাজে আগুন লেগেছে বলে জানিয়েছে রোমানিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়। শনিবার গভীর রাতে হামলা দুটি ঘটে। গ্রিসের পতাকাবাহী তেলবাহী ট্যাংকার এভিয়া পেট্রল-৫ এবং মারসোল নামের বাল্ক ক্যারিয়ার জাহাজটি আক্রান্ত হয়। উভয় জাহাজের নাবিকেরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন এবং কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, স্থানীয় সময় রাত ৯টা ১০ মিনিটে সুলিনা বন্দরের চার নটিক্যাল মাইল পূর্ব-দক্ষিণ-পূর্বে অবস্থানরত এভিয়া পেট্রল-৫-এ প্রথম ড্রোন আঘাত হানে। প্রায় ৩৫ মিনিট পর রাত ৯টা ৪৫ মিনিটে সুলিনা খালের পাঁচ নটিক্যাল মাইল দক্ষিণ-পূর্বে থাকা মারসোলে দ্বিতীয় ড্রোনটি আঘাত করে। এ হামলাতেও জাহাজটিতে আগুন ধরে যায়।

ঘটনার সময় রোমানিয়ার সামরিক রাডার ব্যবস্থায় স্নেক আইল্যান্ডের পূর্বদিকে একটি আকাশপথের লক্ষ্যবস্তু শনাক্ত হয় বলে কর্তৃপক্ষ জানিয়েছে। পরিস্থিতি পর্যবেক্ষণে ফেতেস্তির ৮৬তম বিমানঘাঁটি থেকে দুটি এফ-১৬ যুদ্ধবিমান পাঠানো হয়। ইউক্রেনের প্রতিবেশী ও ন্যাটোর সদস্য রোমানিয়া যুদ্ধ শুরুর পর নিজেদের ভূখণ্ডের কাছাকাছি আকাশপথে হুমকি শনাক্ত হলে একাধিকবার যুদ্ধবিমান মোতায়েন এবং জনসাধারণকে সতর্ক করেছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।