Web Analytics

রোববার (১ ফেব্রুয়ারি) রাতে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার বাফলা মাস্টারপাড়ায় রাস্তা পারাপারকে কেন্দ্র করে বিএনপি ও জাতীয় পার্টির (জাপা) কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় জাপা প্রার্থী সিদ্দিকুল আলমের গানম্যান আব্দুর রাজ্জাক বিএনপি কর্মীদের দিকে অস্ত্র তাক করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পরে বিএনপি কর্মীরা তাকে আটক করে এবং সেনাবাহিনী ও কিশোরগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

রণচন্ডি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোশফিকুর রহমান জুয়েল বলেন, তুচ্ছ ঘটনায় অস্ত্র তাকানো অত্যন্ত উদ্বেগজনক। অপরদিকে উপজেলা জামায়াতের আমির আব্দুর রশিদ শাহ নির্বাচনে জাপা প্রার্থীর অবৈধ অর্থ ব্যবহারের অভিযোগ তুলে প্রশাসনের হস্তক্ষেপ চান। জাপা প্রার্থীর ছোট ভাই তারিক অভিযোগ অস্বীকার করে বলেন, বৈধ লাইসেন্সধারী নিরাপত্তাকর্মী নিয়োজিত রয়েছে এবং বিএনপি কর্মীরাই গাড়ি ভাঙচুর করেছে।

কিশোরগঞ্জ থানার ওসি আব্দুল কুদ্দুছ জানান, এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা হয়নি।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।